মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ভৈরবপাশা বাজার সংলগ্ন একটি অটোর গ্যারেজ থেকে এসব গম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আব্দুল হালিম হাওলাদারের অটোর গ্যারেজে ২১টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ১ হাজার কেজি গম উদ্ধার করে। তবে বস্তাগুলোর ওপর কোনো সিল বা সরকারি চিহ্ন পাওয়া যায়নি।
গ্যারেজ মালিক আব্দুল হালিম গমের মালিকানা অস্বীকার করে জানান, এসব বস্তা কে বা কারা রেখে গেছে তা তিনি জানেন না।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গমগুলো পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় গম জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ
বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ
ফোন: +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm
© ২০২৬ বাংলা এফ এম