Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ের কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৩ pm ২০, মে ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় প্রথমবারের মতো যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলায় এর আগে এই ধরনের কোনো আয়োজন করা হয়নি।

আজ ২০ মে ২০২৬ (বুধবার) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’-তে এই ব্যতিক্রমী ও সময়োপযোগী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি মো. রহমত উল্লা, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর মো. হারুনুর রশিদ, ডা. ওমর ফারুক রনি এবং কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা বরুন কান্তি চাকমার চমৎকার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে কাপ্তাই উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব, ইমাম, ওলামায়ে কেরাম, মুসল্লি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।​প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা ধর্মীয় বিধি-বিধান মেনে সম্পূর্ণ মানবিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাইয়ের নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

একই সাথে, কোরবানির পর পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য প্রাথমিক স্তরেই বৈজ্ঞানিক ও সঠিক পদ্ধতিতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের নানাবিধ কৌশল ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, “কোরবানির পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া না ছাড়ানো এবং সংরক্ষণের অভাবে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই অপচয় রোধ করতে পারি।”

তিনি চামড়া সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নির্দিষ্ট স্থানে পশু জবাই এবং জবাইয়ের পর দ্রুত বর্জ্য অপসারণের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। কাপ্তাইয়ে এই প্রথম এমন সচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় অনুষ্ঠানে আগত ওলামায়ে কেরাম ও স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেয়েকে অপহরণ, মেয়ের ছবি হাতে অঝোরে কাঁদছেন বাবা-মা
  • গ্যাস উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে কাজ করছে সরকার
  • জাদুকাটায় তীর কেটে খনিজ বালি চুরি, ৮জনের নামে মামলা
  • আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আপনি কি প্রচণ্ড রাগী? তাহলে জানুন রাগ নিয়ন্ত্রণের কার্যকর উপায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম