Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৩ pm ২০, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

​আল আমিন হোসেন:

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষনদিয়া (পশ্চিমপাড়া) গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় একই পরিবারের চারজন গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​এই ঘটনায় ভুক্তভোগী মো: নাহিদুল ইসলাম (২০) বাদী হয়ে পাংশা মডেল থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

​গত ১৬ মে ২০২৬ তারিখে সরকারি আমিনের মাপজোখ অনুযায়ী বাদী নাহিদুল ইসলামের পিতা মো: নূরুল ইসলাম তাঁর পৈত্রিক ২৬ শতাংশ জমি বুঝে পান। পরবর্তীতে ১৭ মে ২০২৬ তারিখ সকালে ওই জমিতে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে বালু ভরাটের কাজ শুরু করলে বিবাদী পক্ষ বাধা প্রদান করে এবং জোরপূর্বক বাঁশের বেড়া দিতে চেষ্টা করে। এতে বাদী বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবু জাহিদ ও মো: নূরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এজাহারের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না এ দেশের মানুষ: মির্জা ফখরুল
  • উদ্বোধনের আগেই ধস সংযোগ সড়কে! গৌরীপুরে সেতুর কাজে চরম অনিয়মের অভিযোগ
  • ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী
  • শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর শুভ উদ্বোধন
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম