Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উদ্বোধনের আগেই ধস সংযোগ সড়কে! গৌরীপুরে সেতুর কাজে চরম অনিয়মের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৭ pm ২০, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মো: হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর-বলুহা সড়কের একটি নির্মাণাধীন সেতু এখন স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি নির্মাণকাজ। এর মধ্যেই উদ্বোধনের আগেই সেতুর দুই পাশের সংযোগ সড়কে দেখা দিয়েছে ভাঙন ও ধস। এতে এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে বর্ষায় পুরো সড়ক যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২২–২৩ অর্থবছরে বলুহা সড়কের খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যের একটি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ৯৭ লাখ ৩৮ হাজার ৫৩০ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পায় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।

প্রকল্প সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২৩ সালের ৫ এপ্রিল কার্যাদেশ দেওয়ার পর ২০ জুন কাজ শুরু হয়। একই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও একাধিকবার সময় বাড়ানোর পরও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রাম শেডের গাইডওয়াল সরে যাওয়ায় রাস্তার দুই পাশের মাটি ধসে পড়েছে। ভেঙে গেছে ইটের সলিংও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের নিরাপত্তা বেষ্টনী। স্থানীয়দের দাবি, বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শুধু নির্মাণে ধীরগতি নয়, প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগও উঠেছে। চুক্তির শর্ত অনুযায়ী কাজ শুরুর আগেই প্রকল্পের ব্যয়, সময়সীমা ও বিস্তারিত তথ্য উল্লেখ করে সাইনবোর্ড স্থাপনের বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে তার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এছাড়া কাজ শুরুর আগে সাইট অফিস, শ্রমিকদের জন্য শেড, ইটের খোয়া ভেজানোর পানির চৌবাচ্চা এবং সুপেয় পানির ব্যবস্থা রাখার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এসব শর্তও উপেক্ষা করেছে বলে অভিযোগ স্থানীয়দের। বলুহা গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হক বলেন, “শুরু থেকেই কাজের অনিয়ম নিয়ে আমরা কথা বলেছি। এখন সামান্য

বৃষ্টিতেই রাস্তা ভেঙে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের ভোগান্তি আরও বাড়বে। শিবপুর গ্রামের বাসিন্দা অঞ্জনা রানী বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন বহু স্কুল-কলেজ শিক্ষার্থী চলাচল করে। বর্ষায় রাস্তা বিচ্ছিন্ন হলে তাদের চরম দুর্ভোগে পড়তে হবে।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বলেন, “বর্ষার কারণে কাজের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে। কিছু মাটি সরে গেছে, বিষয়টি পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় মাটি না পাওয়ায় কাজে বিলম্ব হচ্ছে। দ্রুত কাজ শেষ করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দীন বলেন, “সেতুর কাজ পরিদর্শন করা হয়েছে। ঠিকাদার এখনো চূড়ান্ত বিল পাননি। কাজ সন্তোষজনকভাবে শেষ না হলে বিল দেওয়া হবে না। প্রয়োজনে কার্যাদেশ বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘসূত্রতা ও অনিয়মের কারণে জনদুর্ভোগ বাড়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল বিচার বিভাগ ধ্বংসের নীলনকশা
  • গরু কুরবানি না দিয়ে ছাগল কুরবানি দিন, ইমামের আহ্বান
  • সিরাজগঞ্জে নিজ দোকানে গলা কাটা অবস্থায় পড়েছিল ব্যবসায়ী
  • ঈদ-উল-আজহা সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম