Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এদেশের জনগণ মিথ্যাচারদের ক্ষমা করবে না: মন্ত্রী মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৯ pm ২০, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাচারদের ক্ষমা করবে না। জামায়াতে ইসলাম মহান মুক্তিযুদ্ধে দেশের বিপক্ষে কাজ করেছে। আমাদের মা-বোনদের সম্ভ্রম হানি করেছে।

বুধবার (২০ যে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপি আয়োজিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সংবোর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দমির্জা ফখরুল বলেন, একটি দল এ দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অথচ বিএনপি কিন্তু জুলাই সনদ তৈরি করেছে। সংস্কারের দাবিও আমাদের।

মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো মাত্র তিন মাসের মধ্যে বাস্তবায়ন হয়েছে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর চালু হবে আগামী দুই বছরের মধ্যেই। ইতোমধ্যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে। মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী ও রুহিয়াকে উপজেলা করা হয়েছে। অবহেলিত এ জেলা উন্নতির দিকে যাচ্ছে।

এছাড়াও ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়ে গেছেন। তাই আমাদের এটি বাস্তবায়ন করতেই হবে। আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর চালু হবে এমন আশা ব্যক্ত করেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। আমরা সেটা বাস্তবায়ন করবো না, এটা হতে পারে না। খুব দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দর চালু হবে বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম, ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ জাহিদুর রহমান,

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিমান বাহিনী ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ ।

Tags: মির্জা ফখরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না এ দেশের মানুষ: মির্জা ফখরুল
  • উদ্বোধনের আগেই ধস সংযোগ সড়কে! গৌরীপুরে সেতুর কাজে চরম অনিয়মের অভিযোগ
  • ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী
  • শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর শুভ উদ্বোধন
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম