Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে নিষিদ্ধ চায়না জালের গুদামে পুলিশের হানা, জব্দ ৪২টি জাল

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩০ pm ১৩, জুলাই ২০২৬
in আইন ও আদালত
A A
0
কুড়িগ্রামে নিষিদ্ধ চায়না জালের গুদামে পুলিশের হানা, জব্দ ৪২টি জাল

কুড়িগ্রামে নিষিদ্ধ চায়না জালের গুদামে পুলিশের হানা, জব্দ ৪২টি জাল

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জালের একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের ৪২টি জাল জব্দ করেছে পুলিশ। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। তাঁর সঙ্গে ছিলেন এসআই সাইফুল ইসলাম ও পুলিশের একটি দল।

পুলিশ সুত্রে জানাগেছে, সাইফুর রহমানের ছেলে নুর নবী (৩৫)-এর বসতবাড়িতে মজুদ করে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। অভিযানে মোট ৪২টি জাল জব্দ করা হলেও অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, জব্দ করা জালগুলো আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি বা ম্যাজিক জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব জালে নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী আটকা পড়ে, ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।

তিনি বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের জালের উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tags: কুড়িগ্রামজালপুলিশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
  • জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম