Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২২ pm ১৪, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন

এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এক দশক ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’। সেই পথচলার ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সংগঠনটির দশম বর্ষপূর্তি।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী অডিটোরিয়ামে দশম বর্ষপূর্তি উপলক্ষে নানা উৎসবমুখর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

তাহসিন ইবনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানু আক্তার নদী। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা ও পুরস্কার বিতরণী পর্ব। এতে ক্লাসরুম শিক্ষকদের সার্টিফিকেট প্রদান, ‘বেস্ট টিচার অ্যাওয়ার্ড’ ঘোষণা এবং শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ভলান্টিয়ারদের কাজের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা অহয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান উপদেস্টা হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন হৃদয়। আরো অতিথি উপস্হিত ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবিব,পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, চাকসু নির্বাহী সদস্য সোহানুর রহমান, নির্বাহী সদস্য সালমান ফরসী।এছাড়া আরো উপস্হিত ছিলেন সাধারণ সম্পাদক অমর্ত্য সাহা।

যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ।
সিনিয়র সহ সভাপতি – নাজিফা তাসনিম।
ক্লাসরুম ইনচার্জ – মোঃ রুম্মান আলম খান
সাংস্কৃতিক সম্পাদক – উজ্জ্বয়নি রায়
সহ-সাংস্কৃতিক সম্পাদক – অদ্রিতা ঘোষ, নিশাত তাসনিম ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও।

‘১ টাকায় শিক্ষা’ সংগঠনটির প্রতিষ্ঠাতা রিজুয়ান মুজকারি
অনুষ্ঠানে বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াতে সংগঠনের দীর্ঘ এক দশকের যাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন,বাংলাদেশের প্রায় ৩৪ লক্ষ শিশু তাদের ঘর বাড়ি নাই। তারা দুবেলা ভালোভাবে খেতে পারে না,তাদেরকে কেউ পড়াশোনাও করায় না।
তাদের পরিবার বা কোন প্লাটফর্ম থেকে ভালো কাপড় চোপড়,খাবার, পড়াশোনার সুযোগ পাওয়ার কথা ছিল।
অথচ এই সংগঠন থেকে পড়াশোনা করার সুযোগ পেয়ে অনেক শিশু শিক্ষার আলো পাচ্ছে।বাংলাদেশে প্রায় ৯ শতাংশ শিশু সরাসরি কর্মে নিযুক্ত আছে।’

সংগঠনটির সভাপতি সানু আক্তার নদী বলেন,’শিক্ষার আলো যেন আমরা ছড়াতে পারি এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই স্বেচ্ছাসেবীমূলক সংগঠনটি ২০১৭ সালের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এক দশকে পদার্পণ করেছে।
আমরা পথশিশু ও গরিব শিক্ষার্থীদের শিক্ষাদান সহ এককালীন শিক্ষা বৃত্তী দিয়ে থাকি’।

পরিশেষে ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনির দশম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tags: এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
  • জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম