Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১২ pm ১৪, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি পরীক্ষা ও পরীক্ষার্থীদের নিয়ে নিজের করা ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় স্পিকারের সভাপতিত্বে চলমান সংসদ অধিবেশনে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্ত্রীর কিছু বক্তব্যে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও রাজপথে পরীক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে তিনি সংসদে এই বক্তব্য দেন।

সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন এবং গণমাধ্যমেও বিষয়টি এসেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে আঘাত করে কিছু বলিনি। তারপরও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন— তবে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

মন্ত্রী সংসদে এই দুঃখ প্রকাশ করার সময় অধিবেশনে উপস্থিত সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁর এই বক্তব্যকে স্বাগত জানান।

উল্লেখ্য, এর আগে আজ দুপুর থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং গতকালের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, উত্তরা এবং সর্বশেষ বিকেল পৌনে ৬টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মন্ত্রীর এই দুঃখ প্রকাশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের পরবর্তী প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

Tags: জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
  • জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম