Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠান

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৩৮ pm ০৯, নভেম্বর ২০২৫
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটত। এ সমস্যা সমাধানে অভিনব উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক।

রোববার (৯ নভেম্বর) ঢাকা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শান্তি চুক্তি অনুষ্ঠানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের দুই শতাধিক শিক্ষার্থী একে অপরকে ফুল দিয়ে ও কোলাকুলি করে সমঝোতা স্থাপন করেন। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেননি।

আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তুচ্ছ উস্কানিমূলক বিষয়ক ট্রলের কারণে কলেজগুলোর মধ্যে বিরোধ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার যথাযথ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। আশা করি, এই সমঝোতা বজায় থাকবে এবং আর কোনো বিরোধ সৃষ্টি হবে না। একই সঙ্গে ওসি সাহেবকে মামলাটি নিষ্পত্তি করার অনুরোধ জানাচ্ছি।”

ওসি মাহফুজুল হক বলেন, “আমার খোঁজে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ তারা নিজেও জানে না। তাই তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার পথ খুঁজে বের করা হলো। আশা করি, এই মেলবন্ধন বজায় থাকবে।”

উল্লেখ্য, প্রেম, উস্কানিমূলক মন্তব্য বা তুচ্ছ ঘটনায় গত এক বছরে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১৫বার বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার শান্তি চুক্তির মাধ্যমে সহিংসতার সংস্কৃতি থামানোর আশা করা হচ্ছে।

Tags: ঢাকা কলেজশান্তি চুক্তিসিটি কলেজ ও আইডিয়াল কলেজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত
  • খাল পুনঃখনন শেষে টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও
  • ঢাকা কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
  • জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • হাসিনাকে রক্ষায় গোপন সভা করা ববি শিক্ষকদের দুবছরেও বিচার হয়নি 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম