Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন কৃষিতে উৎপাদন বিপ্লবের আহ্বান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪১ pm ৩০, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি)

​কৃষি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ‘ফিল্ড কংগ্রেস’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও টেকসই কৃষির রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাই উপজেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  (PARTNER) প্রকল্পের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং পার্টনার ফিল্ড শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

​রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিল্ড কংগ্রেসের উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কৃষিখাতে প্রকৃত উন্নয়ন ও উৎপাদন বিপ্লব ঘটাতে হলে উদ্যোক্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের স্মার্ট কৃষি গড়ার লক্ষে কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ প্রান্তিক কৃষকদের ভাগ্যোন্নয়নে ব্যাপক সুফল বয়ে আনছে।”
​কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ​জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ
​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়।

​বক্তারা বলেন, এ ধরনের প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবেন, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনু চিং মারমা। কৃষকদের পক্ষ থেকে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরে বক্তব্য রাখেন কৃষক আশীষ কুমার তঞ্চঙ্গ্যা ​উদ্বোধনী পর্ব শেষে ‘পার্টনার’ প্রকল্পের কার্যক্রম ও এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় কৃষকরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Tags: কাপ্তাইপার্টনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে: নাহিদ ইসলাম
  • জয়পুরহাটে আগামী ২ মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬
  • ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন
  • নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত
  • দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের উন্নয়নে বিনিয়োগবান্ধব নীতির প্রয়োজনীয়তা: অর্থমন্ত্রীর নিকট খোলা চিঠি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম