Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাইবান্ধায় রাস্তায় ধান মাড়াই, ঝুঁকিতে পথচারীরা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৯ pm ১৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0
Oplus_16908288

Oplus_16908288

স্পেশাল করেসপন্ডেন্ট:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে এখন চলছে ধান মাড়াই ও ধান শুকানোর ব্যস্ততা। কৃষকেরা সড়কের ওপর ধান ছড়িয়ে শুকানো এবং মাড়াইয়ের কাজ করায় প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা। এতে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও।

সম্প্রতি উপজেলার জামালপুর ইউনিয়নের নাগবাড়ী-চিকনী গ্রামীণ পাকা সড়কে এমন চিত্র দেখা গেছে। সড়কের একাংশজুড়ে ধান শুকানো হচ্ছে, পাশাপাশি চলছে ধান মাড়াইয়ের কাজ। রাস্তার দুই পাশে রাখা হয়েছে খড়ের গাদা ও বিভিন্ন সরঞ্জাম। শুধু এই সড়কেই নয়, উপজেলার বিভিন্ন এলাকায় একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, বৃদ্ধ, রোগীসহ সাধারণ পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি।

স্থানীয়দের অভিযোগ, ধান মৌসুম এলেই অনেক কৃষক রাস্তা ব্যবহার করেন ধান শুকানো ও ধান মাড়াইয়ের কাজে। এতে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বিশেষ করে দিনে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়, তবে রাতেও ঝুঁকি কম নয়। এছাড়াও উপজেলার বিভিন্ন সড়কে নির্মাণকাজের জন্য রাস্তার ওপর বালু, পাথর ও ইটের খোয়া ফেলে রাখায় পথচারীদের দুর্ভোগ আরও বাড়ছে।

পথচারীরা জানান, সড়কে ধান, খড় ও ধান মাড়াইয়ের সরঞ্জাম ছড়িয়ে থাকায় অনেক সময় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সচেতন মহল মনে করছেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে রাস্তার পরিবর্তে নির্দিষ্ট খোলা স্থানে ধান শুকানো ও মাড়াইয়ের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Tags: গাইবান্ধাঝুঁকিরাস্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালের বিবর্তন ও উন্নয়নের ছোঁয়ায় নৌবহরের বানিজ্য বিলুপ্ত
  • রাজশাহীতে নবাগত আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • বাকেরগঞ্জে কৃষি অফিসের ৩ কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ
  • ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে আজীবন নিষিদ্ধ যাত্রী
  • ঈদের কুরবানির মাংস দীর্ঘ দিন যেভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম