Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৫ pm ০৩, জুলাই ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0
Orientation for JnU Career Club's LDP Completed

Orientation for JnU Career Club's LDP Completed

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এলডিপি) ২০২৬-এর নতুন সদস্যদের ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শুক্রবার (০৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সেন্ট্রাল অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডারেটর শফিকুল আলম, প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্যবৃন্দ ও ক্লাবের সাবেক নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আকিজ গ্রুপ, কাজী এন্ড কাজী টি, টপারস একাডেমি, বার্জার পেইন্টসসহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ক্লাবের অ্যালামনাইবৃন্দ এবং ক্লাবিংয়ের অভিজ্ঞতা কিভাবে তাদের কর্পরেট জীবনে হেল্প করেছে তার স্মৃতিচারণ করেন। পাশাপাশি বক্তারা কর্পোরেট, ব্যাংকিং সেক্টর ও সিভিল সেক্টর নিয়ে আলোচনা করেন এবং পেশাগত জীবনে নিজেদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন। সবশেষে ক্লাবের নবীন সদস্যদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি একেএম তামীম রাহমান বলেন, “দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে সক্ষম করে গড়ে তোলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে বরাবরের মতোই ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মূলত শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের মাঝে একটি কার্যকরী সেতু হিসেবে কাজ করছে আমাদের এই ক্যারিয়ার ক্লাব।”

সাধারণ সম্পাদক রাব্বানী রাশা রাতুল বলেন, “এলডিপি হলো ক্লাবের সদস্য সংগ্রহ প্রক্রিয়া। এই প্রোগ্রামের সাথে যুক্ত শিক্ষার্থীরা পাবে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ, ক্লাবের বিশেষায়িত টিমে কাজের অভিজ্ঞতা, এক বছর মেয়াদী ট্রেইনিং ও সেশনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়া তোলার সুযোগ। আমাদের জবিতে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ক্যারিয়ার ক্লাব ৪৫টি কোম্পানি নিয়ে সফলভাবে জব ফেয়ারের আয়োজন করেছে গত বছর। আসলে প্রত্যেক শিক্ষার্থীর মাঝেই কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে আর ক্লাবিং মূলত সেই সুপ্ত স্কিল প্রকাশ ও অনুশীলনের সুযোগ করে দেয়।”

ক্লাবের মডারেটর শফিকুল আলম বলেন, “ক্যারিয়ার গঠন করা মূলত আপনার কাজ। ক্যারিয়ার ক্লাব শুধু আপনাকে ক্যারিয়ারে সাহায্য করবে। ক্যারিয়ার ক্লাব বিভিন্ন সেশন, ইভেন্ট, প্রোগ্রামের মাধ্যমে আপনাকে কর্পোরেট বিষয়ক তথ্য এনে দিবে, কানেক্টিভিটির সুযোগ এনে দিবে। কিন্তু সেই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ক্যারিয়ার গঠন করার দায়িত্ব আপনার।”

উল্লেখ্য, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এলডিপি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। অসংখ্য আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাচাই করে ১০০ জন শিক্ষার্থীকে এই বছর ক্লাবের বিশেষ সদস্যপদ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে নিয়োগ দিয়ে এই প্রোগ্রামের সাথে যুক্ত করা হয়েছে। এলডিপি’র অধীনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের একবছর ধরে ধাপে ধাপে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের দক্ষতা যাচাইয়ে বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিযোগিতা আয়োজন করা হয়। যার মাধ্যমে তারা একুশ শতকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে গড়ে সক্ষম হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ফিরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাছির মোড়লের নেতৃত্বে মিছিল
  • আদাবরে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪
  • গালি নয়, সুন্নাহর পথে জবাব: বাউফলে ছাগল বিতরণ অনুষ্ঠানে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
  • সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু
  • ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা, যা জানাল হাইকমিশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম