Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের মধ্যে অস্থিতিশীলতা, অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৬ pm ১৩, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বাজেটকে কেন্দ্র করে বিরোধী দলের সমালোচনার জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কর কমানোসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে, যা উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক অবস্থান ছাড়া কিছু নয়।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাজেটে যেসব ক্ষেত্রে কর হ্রাস করা হয়েছে এবং প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, তা সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য নেওয়া পদক্ষেপ। অন্যদিকে মদ ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যে কর বাড়ানো হয়েছে, যা জনস্বাস্থ্য রক্ষায় সরকারের অবস্থানকে নির্দেশ করে।

তিনি আরও দাবি করেন, বাজেট ঘোষণার পর এবার এখন পর্যন্ত নিত্যপণ্যের দামে কোনো বড় ধরনের বৃদ্ধি হয়নি, যা অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।

বিরোধী দলকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং অস্থিতিশীলতা তৈরি করা ও জনগণকে বিভ্রান্ত করা।

তিনি আরও বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার জনগণের কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোসহ বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় তিনি খাল খনন, নারীর শিক্ষা ও স্বাবলম্বীকরণ এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রম নিয়েও সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

Tags: তারেক রহমানদেশপ্রধানমন্ত্রীবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রথম দিনেই আলোচনায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, প্রশংসায় দর্শকরা
  • ইতিহাসের জীবন্ত দলিল: মদিনায় মিলল ইসলামের প্রাথমিক যুগের শিলালিপি
  • ইংল্যান্ড ক্যাম্পে অপ্রত্যাশিত বিপর্যয়, বিশ্বকাপের আগে সরঞ্জাম চুরি
  • উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • আর্জেন্টিনাকে ৫ গোলে হারাল ব্রাজিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম