Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইংল্যান্ড ক্যাম্পে অপ্রত্যাশিত বিপর্যয়, বিশ্বকাপের আগে সরঞ্জাম চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ১৩, জুন ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর আগে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় অনুশীলন সামগ্রী চুরি হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ইংল্যান্ড দল বিশ্বকাপ শুরুর তিন দিন আগে কানসাস সিটিতে পৌঁছায়। এর আগে ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে বৃহস্পতিবার তারা শেষ অনুশীলন সেশন সম্পন্ন করে এবং একদিনের বিশ্রামের পর শনিবার নতুন ক্যাম্পে যোগ দেয়।

সেখানে পৌঁছে সকার ভিলেজে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) লজিস্টিক দল সরঞ্জাম স্থানান্তরের কাজ করছিল। ভ্যান থেকে কিট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নামানোর সময় কিছু গুরুত্বপূর্ণ ট্রেনিং সরঞ্জাম খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনসহ বিভিন্ন সূত্র। ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, কী কী জিনিস চুরি হয়েছে তা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে।

এদিকে কানসাস সিটি পুলিশ জানায়, একটি দলের গাড়ি থেকে সরঞ্জাম হারানোর অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।

এ ঘটনার মধ্যেও ইংল্যান্ড দল তাদের প্রস্তুতি অব্যাহত রেখেছে। শনিবার বিকেলে একটি কমিউনিটি ট্রেনিং সেশনের আয়োজন করার কথা রয়েছে তাদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

Tags: ইংল্যান্ডবিশ্বকাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা!
  • বিদ্যালয়ে প্রেম নিবেদন, বহিষ্কার ২ ছাত্রী
  • আর্জেন্টিনার পরের ম্যাচ কবে?
  • বিশ্বকাপে হ্যাটট্রিকের রাতে ব্যক্তিগত কষ্ট নিয়ে আবেগঘন মেসি
  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম