Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাঠে রান নেই, তবে অনুশীলনে ৩০ বলেই ৯৫ পান্তের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩০ pm ০৫, মে ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি মৌসুমে খারাপ সময় পার করছে লখনৌ সুপার জায়ান্টস। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। একই সঙ্গে অফ-ফর্মে আছেন অধিনায়ক ঋষভ পান্তও।

তবে তাকে নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি জানান, মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচে পান্ত ছিলেন দুর্দান্ত ছন্দে।

ল্যাঙ্গার বলেন, “প্রস্তুতি ম্যাচে ঋষভ পান্ত প্রায় ৩০–৪০ বলে ৯৫ রান করেছিলেন। তখন মনে হয়েছিল আমরা আমাদের চেনা বিধ্বংসী পান্তকে ফিরে পেয়েছি।

তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ৪ নম্বরে নেমে পান্ত মাত্র ১৫ রানে আউট হন। অন্যদিকে দলের প্রয়োজনে ৩ নম্বরে নেমে নিকোলাস পুরান খেলেন ২১ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস।

কোচ আরও জানান, পান্ত নিজে থেকে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে পুরানকে সুযোগ করে দেন, যা তিনি নিঃস্বার্থ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় (প্রায় ২৭ কোটি টাকা) হওয়ার চাপ পান্তের ওপর প্রভাব ফেলছে কি না—এমন প্রশ্নে ল্যাঙ্গার বলেন, “এটা অর্থের বিষয় নয়, বরং নেতৃত্বের চাপ। পান্ত সেই চাপ সামলাচ্ছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে পান্ত খুব দ্রুতই তার স্বাভাবিক বিধ্বংসী ফর্মে ফিরে আসবেন।

 

Tags: #জাস্টিন_ল্যাঙ্গার#ভারতীয়_ক্রিকেট#স্পোর্টস_নিউজIPLক্রিকেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না: প্রধানমন্ত্রী
  • বাবার খনন করা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • রাজশাহীতে এনসিপিতে যোগ দিলেন ৫০০ জন
  • ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছি: তারেক রহমান
  • বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম