Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বাস্থ্য-পুষ্টি সুরক্ষায় সাতক্ষীরায় বিশেষ সেবা ক্যাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৬ pm ২৪, জুন ২০২৬
in অন্যান্য, সারাদেশ, স্বাস্থ্য
A A
0
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
নগরের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরা পৌরসভার কামালনগর মালেকপাড়ায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।বুধবার (২৪ জুন) বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), সাতক্ষীরা এসডি হসপিটালের যৌথ উদ্যোগে পরিচালিত এই স্বাস্থ্য ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেওয়া হয়। এই কর্মসূচির মিডিয়া পার্টনার খবরের কাগজ।ক্যাম্পে সাতক্ষীরা এসডি হাসপাতালের আরএমও মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রদীপন কুমার চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান বলেন, জলবায়ু পরিবর্তনের নানাবিধ অভিঘাতে এসব নিম্ন আয়ের মানুষ গ্রাম থেকে সবকিছু হারিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। শহরে এসেও তারা মানবেতর জীবনযাপন করছেন। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ বস্তিবাসী মানুষের জীবন এবং জীবিকাতে ভীষণভাবে প্রভাব বিস্তার করছে। একই সঙ্গে এই তাপপ্রবাহের কারণে তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন। এই স্বাস্থ্য ক্যাম্প কিছুটা হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।
ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট মুজাহিদুল ইসলাম, বারসিকের যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের ফরিদ গাজী, সদস্য রাফিদ রাহী, মাসুদ হাসান প্রমুখ।
আনোয়ারা খাতুন নামে একজন নারী চিকিৎসাসেবা পেয়ে বলেন, আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে
Tags: ক্যাম্পেইনচিকিৎসা সেবাসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ
  • ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • শ্রীমঙ্গলে অবৈধ বালু বিক্রি;রাজস্বে ৩.১৩ লাখ টাকা
  • ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’: বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম