Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ২৪, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশের শিক্ষা ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী ২০২৭ সাল থেকে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ ও আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, একই দেশের শিক্ষা ব্যবস্থা, একই মন্ত্রণালয় এবং অভিন্ন পাঠ্যক্রম থাকা সত্ত্বেও বিভিন্ন বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নেই। এ কারণেই প্রথম ধাপে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে মাদ্রাসা ও কারিগরি বোর্ডকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে।

তিনি জানান, বাংলা, ইংরেজিসহ সাধারণ বিষয়গুলোতে তিন ধরনের শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে, যা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে সহায়ক হবে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় একক প্রশ্নপত্র ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র সরবরাহ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত কোড অনুযায়ী প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের ভুল, গাফিলতি বা কোড বিভ্রাট ঘটলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় শুধুমাত্র দুঃখ প্রকাশ করে দায় এড়ানোর সুযোগ থাকবে না।

সভায় শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা বর্ষপঞ্জিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে ২০২৭ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান পরীক্ষা আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Tags: মাদ্রাসাশিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি
  • বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বাবার মরদেহ ফেলে রেখে সম্পত্তি নিয়ে সন্তানদের সংঘর্ষ
  • ডেঙ্গু ঠেকাতে মাঠে নামছে বিশেষ টাস্কফোর্স
  • মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় পারফরমেন্স বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তারা পুরস্কৃত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম