Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই যুবদল নেতা আব্দুস সালামকে শোকজ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ২৪, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বক্তব্যে আব্দুস সালামকে দৌলতপুরের সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি দৌলতপুরে সংবাদ প্রকাশ ও রিপোর্টিং কার্যক্রম বিএনপির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা এবং কোনো রাজনৈতিক দলের নির্দেশনা অনুযায়ী সংবাদ পরিবেশন করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
ঘটনার পর বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসে। এরপর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে আব্দুস সালামকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকে সংবাদকর্মীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এজন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা কেন্দ্রীয় যুবদলের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags: মানিকগঞ্জমানিকগঞ্জের দৌলতপুরযুবদল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা
  • চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু জব্দ
  • স্বাস্থ্য-পুষ্টি সুরক্ষায় সাতক্ষীরায় বিশেষ সেবা ক্যাম্প
  • নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মাওলানা আব্দুল মালেক
  • ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম