Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১১ pm ২৪, জুন ২০২৬
in অন্যান্য, সারাদেশ
A A
0
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা এলাকায় অবস্থিত বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান (মুকুল)-এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন বল্লী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, আব্দুল গনি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ কে এম আজহারুজ্জামান (মুকুল) জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তারা আরও অভিযোগ করেন, তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, যা বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।
বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তাদের অভিযোগ অনুযায়ী, গত ২২ জুন শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ রাখার ঘটনা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ এবং ক্লাস চলাকালীন বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের কারণে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে তার বিরুদ্ধে জালিয়াতি, অবৈধ নিয়োগ, মব সৃষ্টি করে দায়িত্ব দখল, বিভিন্ন ফৌজদারি মামলার আসামি হওয়া, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারীদের হেনস্তা, প্রাণনাশের হুমকি প্রদান এবং শিক্ষার্থী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উল্লেখ করা হয়।
বক্তারা আরও দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরে আসে।
Tags: প্রধান শিক্ষকপ্রধান শিক্ষকেমানববন্ধনসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেঁচো সারে স্বাবলম্বী চিরিরবন্দরের নারী-তরুণ উদ্যোক্তারা
  • সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা
  • চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু জব্দ
  • স্বাস্থ্য-পুষ্টি সুরক্ষায় সাতক্ষীরায় বিশেষ সেবা ক্যাম্প
  • নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মাওলানা আব্দুল মালেক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম