Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৬ pm ১৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর:

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বাহারি খাবারের স্টল ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ। বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে বিজয় একাত্তর হয়ে শহর প্রদক্ষিণ করে কলজের প্রধান ফটকে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন অধ্যক্ষের সহধর্মিণী নাজমুন নাহার, তনয়া জারিন তাসনীম পুত্র জাবির তাহমীদ, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক হুমায়ুন করিব, সাংবাদিক আনোয়ার হোসেন শাহিন, শহিদুল ইসলাম মিল্টন, আজারুল ইসলাম প্রমুখ।

কলেজ চত্বরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইন্টারমেডিয়েটে ও স্নাতক পাস বর্ষের শিক্ষার্থীরা বাহারি দেশীয় খাবারের স্টল ও মেলার বসে। এতে উৎসব মুখর এক পরিবেশের সৃষ্টি হয়

মধ্যভোজনের পর কলেজ অডিটোরিয়ামের সম্মুখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা, অভিনয় ও কৌতুক পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান।

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাসলিমা আজাদ, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মোহাম্মদ মোস্তাকিম, প্রভাষক ফয়জুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক রাকিবুল হাসান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক শারমিন সুলতানা, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক কবিরুল আলম, প্রভাষক সানায়োর জাহান, প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, প্রভাষক মো. রাইসুল ইসলাম, জান্নাতুল হাওয়া ও হিসাবরক্ষক আশিকুর রহমান খান পাঠান টিটু প্রমুখ।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম