Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাটের নতুন জাত ‘সবুজ সোনা’

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২২ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ রওকত আলী, রংপুর প্রতিনিধি:

‘সবুজ সোনা’ নামক পাটের নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তারা। এবং তা এই অঞ্চলে সম্প্রসারণ করছেন রংপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তারা।

সোমবার দুপুরে রংপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: রিশাদ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান,নতুন পাটের জাতটি উদ্ভাবনের পরপরই কৃষকরা মাঠ পর্যায়ে আগ্রহের সাথে সম্প্রসারণ করছেন। এ নিয়ে কেনাফ ও মেস্তা পাটের সাথে যুক্ত হলো ‘সবুজ সোনা’।

সূত্র জানায়, বাংলাদেশে মূলত দুই ধরনের পাট (সাদা ও তোষা) এবং পাটজাতীয় ফসল (কেনাফ ও মেস্তা) চাষ করা হয়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ৪৮টির বেশি উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে তোষা পাট ১৬টি, দেশি (সাদা) পাট ২৫টি, মেস্তা ৩টি ও কেনাফ ৪টি।

সূত্র আরও জানায়, গত ২৫-২৬ অর্থ বছরে ১৩ জেলার মধ্যে ৫ জেলার ৭৫ জন কৃষক প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে তা সম্প্রসারণ করে আসছেন।
সেই সাথে প্রতি শতাংশে প্রায় ৩ কেজির বেশী পাট বীজ উৎপাদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কেড়েছেন।
তোষা ও কেনা পেসী- ৯৫ জাতের পাট বীজ প্রতি শতাংশে ৪ কেজির উপরে পাট বীজ উৎপাদন হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মুজিবর রহমান জানান, আড়াই টন পাট বীজ রংপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রে উৎপাদিত হয়ে প্রনোদনার জন্য কৃষিসম্প্রসারন অধিদপ্তরে দেওয়া হয়েছে। সেই সঙ্গে চরাঞ্চলের কৃষকদের মধ্যে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে পাট বীজ উৎপাদন।

Tags: নতুনপাটসবুজসোনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার
  • উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, দুই শিক্ষক বহিষ্কার
  • কিংবদন্তি মহাকবি ও নাট্যকার শেকসপিয়র পাঠ বহুমাত্রিক
  • ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত
  • দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ২৯৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম