Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিসি অফিস চত্বরে জুলাই যোদ্ধা মাহদীকে পিটিয়ে আহত

Bangla FM OnlinebyBangla FM Online
৯:১০ pm ১১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, হবিগঞ্জ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, এর আগে মাহদী হাসান তার ওপর সংঘটিত একটি হামলাচেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। বৃহস্পতিবার ওই আবেদনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণে একদল ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মাহদীকে এলোপাতাড়িভাবে মারধর করে। তিনি আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। আহত মাহদীকে দেখতে হাসপাতালে সংগঠনের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সংগঠক আলমগীর হাসান আবিদ অভিযোগ করে বলেন, “গত কয়েকদিন ধরে ছাত্রদলের কিছু নেতাকর্মী মাহদী হাসানের ওপর হামলার চেষ্টা করে আসছিলেন। বুধবারের হামলাচেষ্টার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পর ফেরার পথে বৃন্দাবন কলেজের কয়েকজন ছাত্রদলকর্মীসহ অন্যরা তার ওপর হামলা চালায়।”

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মাহদী হাসানকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: জুলাই যোদ্ধা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
  • ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • পুলিশ প্রশাসনে রদবদল: মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মনিরুল ইসলাম
  • ডিসি অফিস চত্বরে জুলাই যোদ্ধা মাহদীকে পিটিয়ে আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম