Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৫ pm ০৭, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দোকানপাট ও বিপণিবিতানের খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি জানান, ঈদ উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দোকানপাট রাত ৭টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল।

হেলাল উদ্দিন আরও বলেন, ঈদ উপলক্ষে দোকান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার আবেদন করা হলেও সরকার শেষ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত অনুমতি দিয়েছে। পাশাপাশি অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।

Tags: অর্থনীতিবাংলাদেশরাজনীতিসংবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনলাইন জুয়ার টাকার ভাগবণ্টন নিয়ে কলহ, সরকারি কর্মচারীর আত্মহত্যা
  • দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
  • শ্রীমঙ্গলে বাঁশঝোপ থেকে অজগর উদ্ধার
  • স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ছবি ছিঁড়ে ফেলেছে, অভিযোগ ছাত্র ইউনিয়নের
  • অনলাইন জুয়া ও মাদক নিয়ে রাজনগর থানার ওসির কঠিন হুশিয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম