Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশাল মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৭ pm ২৬, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ শাহজামাল শাওন, ফুলবাড়ী, কুড়িগ্রাম:
“তারুণ্য যদি জাগে তবে, মাদক সেবন আর নয়”— এই প্রত্যয়কে সামনে রেখে ২৬ ‘জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বিশাল মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ (২৬ জুন) ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ),ফুলবাড়ী উপজেলা শাখা।
​মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ, বিশেষ করে যুবসমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ব্যানার ও ফেস্টুন হাতে রাস্তায় দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন।

​এ সময় আয়োজিত পথ সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে বাঁচাতে হলে কেবল আইনি প্রয়োগ নয়, বরং সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে। বিশেষ করে যুব সমাজকে সুস্থ ধারার সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

​কর্মসূচিতে উপস্থিত বক্তারা ফুলবাড়ী উপজেলাসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও কেনাবেচা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান। একই সাথে যুব সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন
  • শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক
  • ​ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশাল মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক বিজিবি
  • পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম