Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকৃবিতে নতুন একাডেমিক ইউনিট, ডিন অধ্যাপক বাহানুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৯ pm ০৬, জুলাই ২০২৬
in ক্যাম্পাস
A A
0
অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

‎‎মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি:
‎‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি। নতুন এই একাডেমিক ইউনিটের প্রতিষ্ঠাকালীন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক ও মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
৫ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত প্রকাশিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়েছে। বিষয়টির সত্যতা অধ্যাপক ড. মো. বাহানুর রহমান নিজেও নিশ্চিত করেছেন।
‎
‎‎আদেশনামায় বলা হয়, গত বছরের ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের জরুরি অধিবেশনে গৃহীত সুপারিশ এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৩০তম অধিবেশনের সিদ্ধান্তের আলোকে স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি গঠন করা হয়েছে। এ সিদ্ধান্ত চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
‎
‎নতুন এই একাডেমিক ইউনিটের অধীনেই পরিচালিত হবে কম্বাইন্ড ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি (বিভিএসএএইচ)।‎‎আদেশনামা অনুযায়ী, একাডেমিক ইউনিটটি একজন ডিনের নেতৃত্বে পরিচালিত হবে। ডিনের মেয়াদ হবে দুই বছর। পরবর্তীতে ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের ডিনদের মধ্যে এ দায়িত্ব চক্রাকারে আবর্তিত হবে।
‎
‎‎প্রতিষ্ঠাকালীন ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন, শিক্ষার্থীদের চাহিদা এবং দেশের প্রয়োজন অনুযায়ী বাকৃবিতে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাসবেন্ড্রি অর্থাৎ কম্বাইন্ড ডিগ্রি চালু হলো। ৬ জুলাই ১ম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে এবং ৭ জুলাই থেকে তাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমি আশা করছি নতুন এই একাডেমিক ইউনিটের মাধ্যমে ভেটেরিনারি শিক্ষা, গবেষণা ও প্রাণিসম্পদ উন্নয়নে সমন্বিত কার্যক্রম পরিচালনার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরি হবে।
******
‎
Tags: ডিন কাউন্সিলবাকৃবিবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী
  • টাঙ্গাইল বাসাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠিত
  • তৃতীয় বিয়েতে ব্যতিক্রমী সাজে আমির, নজর কাড়ল তার পায়ের রুপার নূপুর
  • ​ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম