সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল বাসাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাসাইল, টাঙ্গাইল-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার (৬ জুলাই) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি।

