বরিশাল সংবাদ দাতা:
বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বরিশালে বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৩ জুলাই সোমবার সড়ক পথে ঢাকা থেকে বরিশাল জেলা সফরের এসে নগরীর সাগরদি ত্রিশ গোডাউন বদ্ধ ভুমি সংলগ্ন খাল পারে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন করেন। খালের অপর পাশ থেকে হাজার হাজার নারী পুরুষ হাত নেড়ে প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এর আগে বরিশাল আসার পথে গৌরনদীর বাটাজোড় ইউনিয়নের পূনঃ খননকৃত বাটাজোড়- সরিকল খালের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি খালের পাশের খালি জায়গায় নাড়িকেল,আমড়া,নিম সহ বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছের চারা নিজ হাতে রোপণ করেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এদেশে সকলের, আমরা সকল শ্রেনী, পেশা, ধর্মের মানুষকে সাথে নিয়া এ দেশকে সাজাতে চাই। সবাই যাতে ভালো থাকতে পারে সেটাই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য উদ্দেশ্য।
তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরে সম্মিলিত ভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।
রাষ্ট্র প্রধান হিসেবে তারেক রহমানের বরিশাল জেলায় এটাই প্রথম সফর। এর আগে এবছর জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় প্রধান হিসেবে বরিশাল বেলসপার্ক মাঠে জনসভায় একবার এসেছিলেন।
প্রধান মন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ রক্ষায় প্রত্যককে একটি করে গাছ লাগানোর কথা বলেন। এবং রোপিত চারা গাছটি বড় না হওয়া পর্যন্ত যার যার অবস্থান থেকে যত্ন করার আহবান করেন। তিনি বলেন গাছ শুধু লাগিয়ে রাখলেই হবে না, প্রত্যেকটি চারা গাছ বড় হওয়ার আগ পর্যন্ত যথাযথ যত্ন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন আগামী ১ ( এক) বছরের মধ্যে ৪১ লক্ষ্য পরিবারের মাঝে এই ফ্যামিলী কার্ড বিতরণ করা হবে, এবং পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটা পরিবারকে ফ্যামিলী কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি বলেন, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় তবে পুরুষদের পাশাপাশি নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। সে লক্ষে নারীদের শিক্ষা ব্যবস্হা অনার্স, ডিগ্রি পর্যন্ত ফ্রী করার কথা জানান প্রধানমন্ত্রী। এবং এই ফ্যামিলী কার্ডের মাধ্যমে দেশের ভিতরে একটা বড় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
গৌরনদী থেকে বরিশাল আসার পথে দীর্ঘ ৪০ কিলোমিটার সড়কের দুপাশে হাজার হাজার নারী পুরুষ হাত নেড়ে প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বরিশালে প্রধানমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্হানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় অংশ নিবেন।

