Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনসিপির রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
১১:০১ am ৩১, মে ২০২৬
in রাজনীতি
A A
0

মোঃ জালাল হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (তারিখ) বেলা ১২টার দিকে উপজেলার সরমংলা ইকোপার্কে এ সভার আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী মোবাশ্বের আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব ও এনসিপি মনোনীত গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান লাবিব, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্য সচিব মো. আব্দুল আলীমসহ দলটির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় এনসিপির লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

Tags: এনসিপিগোদাগাড়ী উপজেলাজাতীয় নাগরিক পার্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন: পরিকল্পনা উপদেষ্টা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা
  • পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • অন্বেষণের শিক্ষা সেমিনারে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা, সংবর্ধিত ২ শতাধিক শিক্ষার্থী
  • আলফাডাঙ্গায় লোকালয়ে ময়লার ভাগাড়: অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম