Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে নজরুল জয়ন্তী উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৬ am ০৭, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, নজরুলের সৃষ্টিকর্ম স্বাধীনতা, সাম্য ও মানবমুক্তির চেতনাকে ধারণ করে। তাঁর আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags: উদযাপনজয়ন্তীফরিদপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ
  • সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
  • গ্রামীণ উন্নয়নে সরকার বদ্ধপরিকর: সদরপুরে এমপি বাবুল
  • মাদারীপুরে ১২ কোটি টাকার বর্জ্য প্রকল্প, দ্রুত চালুর দাবি এলাকাবাসীর
  • ফরিদপুরে কোটি টাকার রেল সম্পত্তি নিয়ে মুখোমুখি জামায়াত-বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম