Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কলেজগুলোর জন্য কঠোর নির্দেশনা জারি করল জাতীয় বিশ্ববিদ্যালয়

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৩ am ০৭, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দাপ্তরিক যোগাযোগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রদত্ত অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ব্যক্তিগত কিংবা অন্য কোনো ই-মেইল ঠিকানা থেকে পাঠানো আবেদন, তথ্য বা চিঠিপত্র আর গ্রহণ করা হবে না।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, একই ধরনের নির্দেশনা এর আগেও ২০২৫ সালের ২৮ জুলাই জারি করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের ই-মেইল যোগাযোগ অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমেই সম্পন্ন করতে হবে। তবে সেই নির্দেশনা অনুসরণ না করে এখনও অনেক কলেজ বিভিন্ন আবেদন ও প্রয়োজনীয় তথ্য ব্যক্তিগত বা বিকল্প ই-মেইল থেকে পাঠাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের অনিয়মের কারণে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। পাশাপাশি আবেদন বা তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করতেও জটিলতা তৈরি হচ্ছে। ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতিতে কলেজ পরিদর্শন দপ্তরের নির্ধারিত ই-মেইল (college.inspection@nu.ac.bd)-এ কোনো আবেদন, তথ্য বা দাপ্তরিক যোগাযোগ পাঠাতে হলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। অন্য কোনো ই-মেইল ঠিকানা থেকে পাঠানো বার্তা গ্রহণ করা হবে না বলে প্রজ্ঞাপনে পুনরায় সতর্ক করা হয়েছে।

Tags: কলেজজাতীয় বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন বেতনকাঠামোর প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়
  • বেলজিয়ামের দাপটে শেষ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্ন
  • সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ
  • গাজায় বসতি স্থাপন কেবল শুরু: ইসরায়েল
  • যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরাতে মধ্যস্থতায় পাকিস্তান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম