শাহজামাল শাওন, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩ এপ্রিল, বৃহঃবার জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পুষ্টি বিষয়ক ভিডিও কনটেন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নরদেব রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌসি খাতুন, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞা, ব্র্যাকের স্বাস্থ্যকর্মী মোখলেছুর রহমান, টিএমএসএস এর পুষ্টিবিদ ওমর ফারুক প্রমূখ। ২৩ থেকে ২৯ এপ্রিল এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করবে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিওকর্মী ও সুধীজন।

