যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।
তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে ছিলেন বলে দলটি জানিয়েছে।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কারা জড়িত ছিল বা কী কারণে এ হামলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

