Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত শহীদের কবর জিয়ারতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ১১, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

মঙ্গলবার কসবায় বিএসএফ-এর গুলিতে নিহত শহীদের কবর জিয়ারতে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারী জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর নেতৃবৃন্দ আগামীকাল মঙ্গলবার (১২ মে) ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় এক বিশেষ সফর কর্মসূচি পালন করবেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত সীমান্ত শহীদের কবর জিয়ারত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জানানোই এই সফরের মূল লক্ষ্য।
এনসিপি’র দপ্তর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী।

সফরে আরও অংশ নেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, মোস্তাক আহমেদ শিশির এবং এম এম শোয়াইব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরে জানানো হয়, নেতৃবৃন্দ আগামীকাল সকাল ১১:৩০ মিনিটে কসবায় পৌঁছাবেন। দুপুর ১২:৩০ মিনিটে তারা সীমান্ত হত্যাকাণ্ডের শিকার শহীদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলে শরিক হবেন। এরপর দুপুর ১:০০ টায় বিএসএফ-এর হামলায় হতাহত পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজখবর নেবেন।

বিকেল ২:০০ টায় এনসিপি নেতৃবৃন্দ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লোকাল কমান্ডের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। উক্ত সভায় সীমান্ত হত্যা বন্ধ এবং স্থানীয় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হবে। সফর শেষে দুপুর ২:৩০ মিনিটে কসবায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, সীমান্তে অব্যাহতভাবে নিরপরাধ বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে তাদের এই সফর অত্যন্ত গুরুত্ব বহন করছে। মূলত সীমান্ত সুরক্ষায় জনমত তৈরি এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরেক নিহত ব্যক্তি হলেন মধুপুর গ্রামের নবীর হোসেন (৫৫)।

Tags: জাতীয় নাগরিক পার্টিনাসীরুদ্দীন পাটওয়ারীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম