Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলঢাকায় এমপির উদ্বোধন করা সড়ক প্রকল্পের নামফলক অপসারণ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৩ pm ০২, অগাস্ট ২০২৬
in সারাদেশ
A A
0
জলঢাকায় এমপির উদ্বোধন করা সড়ক প্রকল্পের নামফলক অপসারণ

জলঢাকায় এমপির উদ্বোধন করা সড়ক প্রকল্পের নামফলক অপসারণ

মোঃ শরিফ বিল্লাহ,(নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ভাবনচুর বাজার পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পের উদ্বোধনী নামফলক উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের সময় সেখানে একটি নামফলক স্থাপন করা হয়। তবে রাতের মধ্যেই নামফলকটি রহস্যজনকভাবে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, নামফলক বসানোর জন্য নির্মিত কংক্রিটের স্তম্ভটি অক্ষত থাকলেও নামফলকটি সেখানে নেই। স্থানীয়দের দাবি, উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই এটি সরিয়ে নেওয়া হয়েছে।

প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক বলেন, প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। নির্মাণসামগ্রী চুরি, কাজে বাধা সৃষ্টি এবং সর্বশেষ উদ্বোধনী নামফলক অপসারণের ঘটনায় তারা উদ্বিগ্ন। তিনি সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ শেষ করতে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

এদিকে, নীলফামারী জেলা শিবিরের সাবেক সভাপতি রঞ্জু ইসলাম এক পোস্টের মাধ্যমে ঘটনাটির নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের উদ্বোধনী নামফলক অপসারণ কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় জামায়াত নেতা রফিকুল ইসলাম বলেন, “উন্নয়নমূলক কাজের উদ্বোধনী নামফলক অপসারণ অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

এ ঘটনায় এলাকাবাসীও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে নামফলক অপসারণের ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কাউকে আটক বা অভিযুক্ত করার তথ্য জানা যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বর্ণপদক পেলেন কবি এম. আব্দুল কাইয়ুম
  • টিটিসির ড্রাইভার বিল্লাল আটক, পরে মুচলেকায় মুক্তি
  • শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল অজগর উদ্ধার
  • স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ: ভুক্তভোগীর বাড়িতে এমপি বাবুল
  • শ্রীমঙ্গলে বালুভর্তি ট্রাক জব্দ,মামলা দায়ের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম