Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুটের রহস্য উদঘাটন, আটক ২

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৬ pm ১৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
নওগাঁয় অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুটের রহস্য উদঘাটন, আটক ২

নওগাঁয় অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুটের রহস্য উদঘাটন, আটক ২

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. শহিদুল আলম (৮২)-এর স্ত্রী মোছা. ফাতেমা খাতুনকে অজ্ঞান করে হত্যা এবং স্বর্ণালংকার লুটের চাঞ্চল্যকর ঘটনার তথ্য  সফলভাবে  উদঘাটন করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত হাসিনা বেগম এবং লুট করা স্বর্ণালংকার কেনার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী ইমরানকে ও  পাকড়াও করা হয়েছে বলে  জ্ঞাত হওয়া যায়। 
পুলিশ  সূত্রমতে প্রকাশ , গত ২৩ জুন নওগাঁ শহরের চুড়িপট্টি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী কৌশলে ফাতেমা খাতুনকে রিকশায় তুলে অজ্ঞান করে তার স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৬ জুন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নওগাঁ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সার্বিক  তত্ত্বাবধানে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তকারী দল শহরের ৮০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাটা বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে।
তদন্তের একপর্যায়ে জনসাধারণের সহায়তায় ১৫ জুলাই নওহাটা এলাকা থেকে সন্দেহভাজন হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড ও লুটের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।পুলিশের ভাষ্যমতে, ঘটনার দিন হাসিনা বেগম উকিলপাড়ায় সম্ভাব্য শিকার খুঁজছিলেন। বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে তিনি অধ্যাপক শহিদুল আলম ও তার স্ত্রী ফাতেমা খাতুনের সঙ্গে পরিচিত হন এবং ওষুধ কেনার অজুহাতে চুড়িপট্টি এলাকার একটি ফার্মেসির সামনে নামেন। এ সময় অধ্যাপক শহিদুল আলম মিষ্টি কিনতে গেলে হাসিনা বেগম কৌশলে ফাতেমা খাতুনকে রিকশায় তুলে অন্যত্র নিয়ে যান।
পুলিশ আরও জানায়, হাসিনা বেগমের কোলে আড়াই থেকে তিন বছর বয়সী একটি শিশু ছিল, যাকে তিনি অপরাধ সংঘটনের আড়াল হিসেবে ব্যবহার করতেন। রিকশায় তিনি জুসের সঙ্গে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ মিশিয়ে ফাতেমা খাতুনকে জোর করে পান করান। অচেতন হয়ে পড়লে তার শরীর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে নেন এবং পরে নওগাঁ শহরের ময়লাপট্টি এলাকায় নদীর পাড়ে একটি বেঞ্চে ফেলে রেখে পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা খাতুন মারা যান।
তদন্তে আরও জানা যায়, লুট করা স্বর্ণালংকার হাসিনা বেগম ৫০ হাজার টাকায় জোয়ারদার জুয়েলার্সের ব্যবসায়ী ইমরানের কাছে বিক্রি করেন। পরে পুলিশ ইমরানকে গ্রেফতার করলে তিনি হাসিনা বেগমের কাছ থেকে স্বর্ণালংকার কেনার বিষয়টি স্বীকার করেন।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ শহরে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে অজ্ঞান পার্টির তৎপরতা কঠোর হাতে দমনে নওগাঁ জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
Tags: অপরাধনওগাঁনওগাঁ জেলার পুলিশ  সুপাররহস্য উদঘাটন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল
  • বন্যাদুর্গতদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী হেলাল
  • কুড়িগ্রামে বিজিবির অভিযানে গাঁজা, ইয়াবা সহ ৩ চোরা কারবা‌রি আটক
  • যুক্তরাষ্ট্রের দুই রাডার স্থাপনা ধ্বংসের দাবি ইরানের
  • সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম