Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন এমপি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০২ pm ১৩, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
বান্দরবানে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন এমপি

বান্দরবানে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন এমপি

মো আলম বান্দরবান প্রতিনিধি:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য।

মঙ্গলবার পৌরসভার মধ্যমপাড়া মারমা বাজারসহ একাধিক ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ৩০০ নম্বর বান্দরবান আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

সরেজমিনে দেখা যায়, পানি ওঠায় ঘর থেকে বের হতে না পারা বয়স্ক, নারী ও শিশুদের হাতে নিজে দাঁড়িয়ে খাবারের প্যাকেট তুলে দেন তিনি। মধ্যমপাড়া মারমা বাজার এলাকার পাশাপাশি পৌরসভার অন্যান্য ক্ষতিগ্রস্ত ওয়ার্ডের বাসিন্দারাও এই খাবার সহায়তা পান।

এ সময় এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, “বন্যায় যারা সবচেয়ে বেশি কষ্টে আছেন তাদের আগে সহায়তা করাই এখন মূল লক্ষ্য। দুর্যোগ যতদিন থাকবে, আমাদের খাবার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, হঠাৎ পানি বৃদ্ধির কারণে রান্না করা সম্ভব হচ্ছিল না। এমন সময়ে গরম খাবার পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

বান্দরবান পৌর এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের ত্রাণ তৎপরতা আরও জোরদার করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tags: বান্দরবানে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন এমপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ২৩৫ শিক্ষার্থী এক বিদ্যালয় থেকেই ৪০ জন
  • রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে
  • বান্দরবানে অভিনব কায়দায় পাচারের গোদা কাঠসহ ট্রাক আটক
  • কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ওপর অত্যাচার, নিরাপত্তাহীনতায় পরিবার
  • দেশের বন্যা পরিস্থিতি নিয়ে শোবিজ তারকাদের ফেসবুক পোস্ট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম