Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ২৩৫ শিক্ষার্থী এক বিদ্যালয় থেকেই ৪০ জন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৯ pm ১৩, জুলাই ২০২৬
in Semi Lead News, শিক্ষা
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে নীলফামারীর সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ৪০ জন বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে। জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়েছে এই প্রতিষ্ঠান। রোববার প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল হতে এ তথ্য জানা যায়।

তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ৫৭ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উল্লেখিত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ার কৃতিত্ব অর্জন করে। এদিকে একই বিদ্যালয় থেকে একসাথে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার খবরে বিদ্যালয় প্রাঙ্গণে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের বন্যা বয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান এই গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “শিক্ষকদের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান তদারকি এবং অভিভাবকদের সচেতনতার কারণেই আজ আমাদের বিদ্যালয় থেকে একসাথে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার এই ঐতিহাসিক রেকর্ড গড়তে পেরেছে। আমরা এই সাফল্যের ধারা ভবিষ্যতে বজায় রাখতে বদ্ধপরিকর।”

উল্লেখ্য, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সৈয়দপুর উপজেলায় মোট ৮৩ জন ট্যালেন্টপুলে ও ১৫২ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও বেশ ভালো ফল করেছে।বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে ৩৫ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এর মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে ৩৪ জন এবং আল ফারুক একাডেমি সৈয়দপুর থেকে ১ জন বৃত্তি পেয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেপালে তরুণদের সমালোচনার মুখে প্রধানমন্ত্রী বালেন শাহ
  • সৈয়দপুরে অনলাইন জুয়া থাই লটারি প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
  • “গাছ আমাদের ছায়া দেয়, প্রচন্ড তাপে একটু প্রশান্তি দেয়, আসুন আমরা একটা চারা গাছ বেরে ওঠা পর্যন্ত যত্ন করি”
  • মুক্তাগাছায় ওয়ারিস সম্পত্তি নিয়ে মামার বিরুদ্ধে ভাগ্নের থানায় অভিযোগ
  • বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম