Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২০ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কাপ্তাইয়ে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান

​কাপ্তাইয়ে টানা ভারী বর্ষণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বুধবার (৯ জুলাই) বিকেলে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষের খোঁজখবর নেন।পরিদর্শনকালে সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “বর্তমান সরকার সকল দুর্যোগে এবং উন্নয়নে সব সময় জনগণের পাশে আছে। তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বিএনপি সরকার যেকোনো সংকটে জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

পার্বত্যঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।”তিনি আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে দুর্গতদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এছাড়া কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের পক্ষ থেকে পরিচালিত ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করে চিকিৎসকদের সাথে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে কথা বলেন।উল্লেখ্য, বিগত প্রায় ৪ দিন ধরে কাপ্তাইয়ে টানা ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে।

প্রশাসনের নির্দেশনায় এখন পর্যন্ত ২০৭ জন ঝুঁকিপূর্ণ বাসিন্দা কাপ্তাই উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিরাপদ আশ্রয় নিয়েছেন।​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান রুবেল, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক কামাল হাকিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু এ সময় উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী
  • গৌরীপুরে ১০ দিনে ৩ খুন, চুরি-ছিনতাইয়ে আতঙ্ক
  • মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ
  • বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি, দুর্ভোগে বাউফল উপজেলা কৃষি অফিস
  • রামপালে অপরিকল্পিত ব্রয়লার মুরগির খামারে পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম