Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে মাদ্রাসা প্রধানদের সাথে এমপি আবুল হোসেন খানের মতবিনিময়

Bangla FMbyBangla FM
১০:০৫ pm ১৪, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

বাকেরগঞ্জ (বরিশাল) উপজেলা সংবাদ দাতা: 

বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্য আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল বুধবার সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের আয়োজনে সংসদ সদস্য আবুল হোসেন খানের বাকেরগঞ্জ পৌরসভার বাসভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬, বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ দিদারুল্লাহর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দীকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, চরামদ্দি খান ফজলে রব চৌধুরী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন আনসারী, বিহারীপুর হোসাইন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জাম হোসাইন আনছারী এবং পাদ্রীশিবপুর মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দিদারুল্লাহ।

সভায় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও ভবন নির্মাণে বরাদ্দ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তাই নতুন সরকারের কাছে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, নতুন ভবন নির্মাণ, আইসিটি শিক্ষা চালু ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। পাশাপাশি সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tags: এমপি আবুল হোসেন খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম