Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় সালথার মা-ছেলে-মেয়ে নিহত 

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৯ pm ২৪, জুলাই ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় সালথার মা-ছেলে-মেয়ে নিহত 

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় সালথার মা-ছেলে-মেয়ে নিহত 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার একটি পরিবারের মা-মেয়ে ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা মৃত নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫),  তার মেয়ে জারা আক্তার (১৫) এবং ছেলে তাসবিক (২০)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, আমার ভগ্নিপতি শফিকুল ইসলামের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি প্রায় ২৬ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরে পরিবার নিয়ে বসবাস করছেন।

বৃহস্পতিবার সকালে আমার ভগ্নিপতি, বোন ও তাদের সন্তানরা রিয়াদ থেকে একটি প্রাইভেটকারযোগে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হন। পথে রিয়াদ-মক্কা মহাসড়ে তাদের বহনকারী প্রাইভেটকাটিকে পেছন থেকে অন্য একটি বড় গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোন, ভাগ্নে ও ভাগ্নি নিহত হয়। আহত হয় ভগ্নিপতি শফিকুল ইসলাম ও বড় ভাগ্নে নাবিল। তাদেরকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tags: দুর্ঘটনাসড়ক দুর্ঘটনাসৌদি আরব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্যার মাঝেও স্বস্তি, রোয়াংছড়িতে ১০ টাকায় চাল পেয়ে খুশি হতদরিদ্র পরিবার
  • নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
  • বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি কাজী রওনাকুল ইসলাম টিপু
  • ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
  • কুড়িগ্রামে এনসিপির ৫ সদস্যের শৃঙ্খলা কমিটি গঠন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম