Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বন্যার মাঝেও স্বস্তি, রোয়াংছড়িতে ১০ টাকায় চাল পেয়ে খুশি হতদরিদ্র পরিবার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪১ pm ২৪, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
বন্যার মাঝেও স্বস্তি, রোয়াংছড়িতে ১০ টাকায় চাল পেয়ে খুশি হতদরিদ্র পরিবার

বন্যার মাঝেও স্বস্তি, রোয়াংছড়িতে ১০ টাকায় চাল পেয়ে খুশি হতদরিদ্র পরিবার

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। এতে বন্যাকবলিত ২নং তারাচা ইউনিয়নের অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার ছাইংগ্যা বাজার এলাকায় খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণের দায়িত্বে রয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নাহিমা আক্তার। কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।

স্থানীয়রা জানান, বন্যায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাজকর্ম বন্ধ থাকায় খাদ্যসংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে চাল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

উপকারভোগী রহিমা বেগম বলেন, “বন্যার কারণে আয়-রোজগার নেই। বাজারে চালের দামও অনেক বেশি। ১০ টাকায় চাল পেয়ে আমাদের পরিবারের খাবারের চিন্তা অনেকটাই কমেছে।”

আরেক উপকারভোগী বলেন, “এই দুর্যোগের সময়ে সরকারের এই সহায়তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এতে সংসার চালাতে সুবিধা হচ্ছে।”

রোয়াংছড়ি উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল মাসে চাল বিতরণ করা হয়। তবে বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় দ্রুত ও সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে।

রোয়াংছড়ি উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, “বন্যাকবলিত মানুষ যাতে খাদ্যসংকটে না পড়ে, সে জন্য নির্ধারিত উপকারভোগীদের মধ্যে সময়মতো চাল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের আশা, দুর্যোগকালীন এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বন্যাকবলিত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Tags: বন্যার মাঝেও স্বস্তিরোয়াংছড়িতে ১০ টাকায় চাল পেয়ে খুশি হতদরিদ্র পরিবার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে নিজের সন্তানের মরদেহ উদ্ধার করলেন পুলিশ
  • ভারতের ছাত্রদের প্রতি সংহতি
  • বান্দরবানে বন্যার্তদের পাশে এমপি সাচিং প্রূ জেরি, ত্রাণ বিতরণ
  • শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১
  • বন্যার মাঝেও স্বস্তি, রোয়াংছড়িতে ১০ টাকায় চাল পেয়ে খুশি হতদরিদ্র পরিবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম