Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে নিজের সন্তানের মরদেহ উদ্ধার করলেন পুলিশ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৩ pm ২৪, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে নিজের সন্তানের মরদেহ উদ্ধার করলেন পুলিশ বাবা

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে নিজের সন্তানের মরদেহ উদ্ধার করলেন পুলিশ বাবা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশের মুখোমুখি হন এক পুলিশ সদস্য।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় নিহত হয় তুহিন (১০)।

নিহত তুহিন ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। পরিবারের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুল। সে সময় তিনি জানতেন না যে, নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তার এই মর্মান্তিক মুহূর্তে সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, কনস্টেবল সামসুল দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। পরে সেখানে গিয়ে তিনি জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে। ঘটনাটি পুরো পুলিশ বাহিনীর জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: কিশোরগঞ্জমরদেহসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণে প্রস্তুত সংসদ সচিবালয়
  • ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকার
  • স্কুলের টিফিনের রুটিতে ব্লেড!
  • দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে নিজের সন্তানের মরদেহ উদ্ধার করলেন পুলিশ
  • ভারতের ছাত্রদের প্রতি সংহতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম