Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৪ pm ২৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

সত্যজিৎ দাস, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি অভিযানে ৫৭ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় ২৫ লিটার দেশীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ৩২ লিটার পরিত্যক্ত দেশীয় মদ।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার (২৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে র‍্যাব-৯-এর সিপিসি-২,শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট এলাকায় অভিযান

পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লিটার ধারণক্ষমতার ২৫ বোতল, মোট ২৫ লিটার কেয়ারু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড,দর্শনার তৈরি দেশীয় মদ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা প্রমোদ ভৌমিক (৫৯)। একই রাতে রাত ১১টা ৩৫ মিনিটের দিকে র‍্যাবের আরেকটি দল কালীঘাট ইউনিয়নের একটি চা বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৩২ বোতল (৩২ লিটার) একই ব্র্যান্ডের দেশীয় মদ উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে,মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: গ্রেপ্তার ১শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় মদ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকার
  • স্কুলের টিফিনের রুটিতে ব্লেড!
  • দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে নিজের সন্তানের মরদেহ উদ্ধার করলেন পুলিশ
  • ভারতের ছাত্রদের প্রতি সংহতি
  • বান্দরবানে বন্যার্তদের পাশে এমপি সাচিং প্রূ জেরি, ত্রাণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম