Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেডিকেল শিক্ষার্থীকে গুলি: প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ১৯, মে ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

​সিরাজগঞ্জ মেডিকেল কলেজের (সাবেক শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ) শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে ক্লাসরুমের ভেতর গুলি করার ঘটনায় অভিযুক্ত প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

​সোমবার (১৮ মে, ২০২৬) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায়ে উল্লেখ রয়েছে, অস্ত্র আইনের দুটি পৃথক ধারায় আসামিকে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, বিচার চলাকালীন সময়ে আসামি যতটুকু সময় হাজতে কাটিয়েছেন, তা মোট দণ্ডের মেয়াদ থেকে বাদ দেওয়া হবে।

দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ ওই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে।

​”আদালত অস্ত্র আইনের দুটি ধারায় ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন। বিচারকালীন হাজতবাসের সময়টুকু এই দণ্ডের মূল মেয়াদ থেকে মাইনাস করা হবে।”

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ছিল ​২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালীন একটি মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়: ক্লাসরুমে শিক্ষার্থীদের ভয় দেখাতে ডা. রায়হান শরীফ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করেন।

একপর্যায়ে তিনি নিজের ব্যাগ থেকে পিস্তল বের করে ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি তমালের ডান পায়ে লাগে এবং তিনি মারাত্মকভাবে জখম হন।
এই ঘটনার পর ক্যাম্পাসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় আন্দোলন করেন।

ঘটনার পরপরই সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় প্রদান করলেন।

Tags: অপরাধপ্রশাসনসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জের বিএনপি নেতার ভাতিজাসহ গ্রেফতার ৩
  • উজিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
  • ফারাক্কা বাঁধ আধিপত্যবাদের হাতিয়ার, চবিতে চাকসুর আলোচনা সভায় বক্তারা
  • সরিষাবাড়ীতে ভূমি সেবা মেলার শুভ সূচনা ও বর্ণাঢ্য র‌্যালি
  • সালথায় ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম