Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৬ pm ২২, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জাতীয় সংসদের অধিবেশনে হামের টিকা ও শিশুস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) সংসদে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, অতীত সময়ে হামের টিকা আমদানিতে ঘাটতি থাকায় পরিস্থিতিতে কিছু জটিলতা তৈরি হয়েছে। তবে সরকার দ্রুতই তা মোকাবিলায় কাজ করছে।

তিনি বলেন, শিশুদের টিকা নিশ্চিত করতে ইউনিসেফের সহযোগিতায় জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রায় দুই কোটি শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে।

এছাড়া হামের পরীক্ষায় ব্যবহৃত কিট সংকট নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, কিটের কিছু ঘাটতি থাকলেও ইতোমধ্যে নতুন কিট এসেছে এবং আরও কিছু কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Tags: অন্তর্বর্তীআমদানিপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম