Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার

আটক ৩ মাদক ব্যবসায়ী

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৫ pm ০৪, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখে পোরশা থানাধীন বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরীর আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন— মো. আল আমিন (১৯), পিতা: মো. সেতাবুর, গ্রাম: শ্রীকৃষ্ণপুর এবং মো. মেহেদী হাসান (২০), পিতা: সানাউল্লাহ, গ্রাম: বিষ্ণুপুর। উভয়ের বাড়ি পোরশা উপজেলায়। তাদের কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোরশা থানাধীন নিতপুর কপালীর মোড় এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির সময় মো. তসলিম (৩৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি কপালীর মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ তার দেহ তল্লাশি করে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, আটক তসলিমের বিরুদ্ধে পূর্বে দায়ের করা পাঁচটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tags: গাঁজা ও নগদ টাকান‌ওগা জেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ বছরেও নবায়ন হয়নি বাসাইল ইউনিয়ন পরিষদের দোকান ভাড়ার চুক্তি
  • শাহজাদপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার
  • বেনাপোল-শার্শায় বাড়ছে তালশাঁসের চাহিদা
  • বাউফলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ
  • ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শব্দটি শুনলে বুকটা ফেটে যায়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম