Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৫ pm ০৪, জুন ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক বৃদ্ধা করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মায়া রানী (১০০) উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের বাসিন্দা এবং বিষ্টপদ শীলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন (মঙ্গলবার) মায়া রানী শীল করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পুত্র নব শীল জানান, তার মা মঙ্গলবার গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে গাঁড়াদহ শ্মশানঘাট সংলগ্ন করতোয়া নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Tags: করতোয়া নদীবৃদ্ধার মরদেহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ বছরেও নবায়ন হয়নি বাসাইল ইউনিয়ন পরিষদের দোকান ভাড়ার চুক্তি
  • শাহজাদপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার
  • বেনাপোল-শার্শায় বাড়ছে তালশাঁসের চাহিদা
  • বাউফলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ
  • ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শব্দটি শুনলে বুকটা ফেটে যায়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম