Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা, গ্রেপ্তার ১

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ২১, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা, গ্রেপ্তার ১

জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা, গ্রেপ্তার ১

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার থেকে মাঠে ডেকে নিয়ে নির্যাতন করে আব্দুল হান্নান(৪২) নামে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তহিদুল ইসলাম(৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।

রবিবার (২০ জুলাই) রাত ২ টায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের মশপুকরা ব্রীজে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলার এজাহারে অভিযুক্ত ছয়জনের মধ্যে তহিদুল ইসলাম নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও নিহতের ছেলে সুত্রে জানা গেছে, মাত্রাই বাজার থেকে বাসায় ফেরার পথে আব্দুল হান্নানকে পথ রোধ করে পাশে ডেকে নিয়ে যাওয়া হয়। এর একপর্যায়ে তাকে মাঠের মধ্যে নিয়ে যান আসামিরা। এরপর হান্নানের অন্ডকোষে রশ্মি দিয়ে বেধে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে হান্নানকে হত্যার উদ্দেশ্যে মুখে পয়জন ঢেলে দেওয়া হয়।
বিষয়টি জানাজানি হলে তার ছেলে আজাদুল ঘটনাস্থলে পৌঁছে তার বাবাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নিজ অটোতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

এবিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।পরে নিহতের ছেলের দায়ের করা মামলায় এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেন এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার জন্য পুলিশ কাজ করছে৷

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে পাচারের হাত থেকে রক্ষা পেল ৬৫ কচ্ছপ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম