এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
বিমান বন্দর করা সম্ভব না হলেও প্রত্যেক জেলায় হেলিকপ্টার সার্ভিস চালু করা হবে। প্রতিবার হজ্বের সময় বিমান ভাড়া বাড়ে। এবার বিমান ভাড়া কমিয়ে দেওয়া হয়েছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেলের দাম বাড়বেনা। সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করেই সরকার তেলের দাম আগের দামই বহাল রেখেছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মালেশিয়ার শ্রম বাজারের দরজা খোলে গেছে। মালেশিয়া বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক নিবে। তিনি আরও বলেন, প্রতিটি জেলা থেকে জনসংখ্যানুপাতে অগ্রীম লোন দিয়ে শ্রমিক পাঠানো হবে। সেখানে গিয়ে বেতন পেয়ে লোনের টাকা পরিশোধ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ ই সুলতান মাহমুদ বাবু এমপি, এডভোকেট ওয়ারেছ আলী মামুন এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জোমালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক শরীফ খান প্রমুখ।
এছাড়াও জামালপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী ওপুলিশ সুপার ফারহানা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী।

