Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৪ pm ০৫, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

ল‌ালম‌নিরহাট প্রতি‌নি‌ধি:

লালমনিরহাটের কালীগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. বরাত ইসলাম (১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার বরাত ইসলাম ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী। ঘটনার দিন শিশুটি খেলতে গেলে তাকে ফাঁদে ফেলে একটি ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

পরে শিশুটির বাবা গত ২ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি রংপুরের একটি দল বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা থানাধীন নওদাবাস কেতকিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Tags: কালীগঞ্জগ্রেফতারলালমনিরহাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনায় সড়ক দুর্ঘটনায় শাহজাদপুরের ১১ শিক্ষক আহত
  • ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
  • ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ
  • যুবদলের কেন্দ্রীয় কমিটির ২য় সহ-সভাপতি কামাল আনোয়ার
  • ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম